চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র নিয়ে রুল জারি

০৭ ডিসেম্বর ২০২১, ০৬:১৫ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্রের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধার সন্তানদের করা এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

৯ম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে; এবং নবম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো।  

২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা এমন পরিপত্র চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী।  

ওই রিটের শুনানি নিয়ে আজ এ রুল জারি করেন হাইকোর্ট। সাত দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, জন প্রশাসন সচিব, পাবলিক সার্ভিস (পিএসসির) চেয়ারম্যানসহ ৬ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করল ঢাবি ছাত্রশক্তির নে…
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে ‘ধর্মীয় উসকানির’ অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্ত…
  • ২৮ এপ্রিল ২০২৬
প্রেমের টানে বাংলাদেশে এসে প্রতারিত হলেন ভারতীয় তরুণী
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাবির ছাত্রাবাসের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল
  • ২৮ এপ্রিল ২০২৬