উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বাধা কাটল, ৫৫ পদ সংরক্ষণের নির্দেশ

১১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

উপসহকারী কৃষি কর্মকর্তার ২ হাজার ৩৬০টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম চালাতে আর আইনগত বাধা থাকছে না। এ নিয়োগ স্থগিত করে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী আদেশের কার্যকারিতা স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। তবে রিট আবেদনকারী ৫৫ জন চাকরিপ্রত্যাশীর জন্য সমসংখ্যক পদ খালি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিলের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির।

উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে গত ৬ সেপ্টেম্বর সরকার চার সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটি গঠনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ৫৫ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট করেন।

গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারির পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২ হাজার ৩৬০টি উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ কার্যক্রম স্থগিতের আদেশ দেয়। ওই অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে লিভ টু আপিল করে।

চেম্বার আদালতের আদেশে হাইকোর্টের নিয়োগ স্থগিতের নির্দেশনার কার্যকারিতা বন্ধ হয়েছে। ফলে ৫৫টি পদ রিট আবেদনকারীদের জন্য সংরক্ষিত রেখে বাকি পদগুলোতে নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিতে পারবে সংশ্লিষ্ট নিয়োগ কমিটি।

জাতীয়করণের তালিকায় ঢাকা বিভাগের ২১ শিক্ষাপ্রতিষ্ঠান, বাদ ৪ …
  • ১১ নভেম্বর ২০২৬
৫৫ বছর পর নগর স্বাস্থ্যের দায়িত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়, ৬ …
  • ১১ নভেম্বর ২০২৬
সন্ত্রাস বিরোধী আইনে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
কত গাড়িতে হামলা হলে বুঝব আইনশৃঙ্খলার অবনতি হয়েছে
  • ১১ নভেম্বর ২০২৬
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ১১ নভেম্বর ২০২৬
জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ ন…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950