মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরির সুযোগ

০৫ ডিসেম্বর ২০২১, ০৮:২৯ AM
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র © ফাইল ছবি

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দৈনিক হাজিরার ভিত্তিতে অস্থায়ীভাবে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: অতিথি প্রশিক্ষক (আইটি সাপোর্ট সার্ভিসেস, গ্রাফিকস ডিজাইন, কনজ্যুমার ইলেকট্রনিকস ও সুইং মেশিন অপারেশন)।

আবেদন যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অথবা শিল্পকারখানায় দক্ষ কারিগরি জ্ঞানসম্পন্নদের ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা। এনটিভিকিউএফের আওতায় এনএসসি লেভেলসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

মাসিক বেতন: প্রতি কার্যদিবসে ১২০০ টাকা করে। মাসিক কার্যদিবস ২৩ দিন। সর্বমোট ২৭ হাজার ৬০০ টাকা। ১০ শতাংশ উৎস কর কাটা হবে।

পদের নাম: জব প্লেসমেন্ট অফিসার।

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাসসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা। অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাসসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা।

মাসিক বেতন: এ পদে নিয়োগ পেলে প্রতি কার্যদিবসে বেতন ১৫০০ টাকা। মাসিক কার্যদিবস ২৩ দিন হলে মোট বেতন ৩৪ হাজার ৫০০ টাকা। ১০ শতাংশ উৎস কর কাটা হবে।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্তসহ সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবিসহ রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের কার্যালয়ে পাঠাতে হবে।

আবেদন যেভাবে: আবেদনপত্র পাঠাতে হবে অধ্যক্ষ, রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, সপুরা, রাজশাহী এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ২২ ডিসেম্বর ২০২১।

ডিসিইউর বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধ…
  • ১১ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন ও সহিংসতার ঘটনায় ১৮ জন আটক
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির অনুরোধ রাখছে না চট্টগ্রাম বিশ্বব…
  • ১১ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
অধিনায়কত্ব পাচ্ছেন হামজা, একাদশে ৩ পরিবর্তন
  • ১১ নভেম্বর ২০২৬
মীর নাসিরের পা ধরে শিক্ষক, ছেলে মীর হেলালের পা ধরে ভিসি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950