বিকেএসপিতে বিভিন্ন পদে চাকরির সুযোগ

০৩ ডিসেম্বর ২০২১, ০৯:২২ AM
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান © ফাইল ফটো

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য কোচ, প্রভাষক ও ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদন ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: কোচ।
পদসংখ্যা: ৬ (ক্রিকেট ২, ফুটবল ২, ব্যাডমিন্টন ১ ও ভারোত্তলন ১টি)।
যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। তবে জাতীয় দলের সাবেক বা বর্তমান খেলোয়াড়, জাতীয় দলের প্রশিক্ষক, কোচিং বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত, কোচ হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক কোনো কোচিং কোর্সে সার্টিফিকেট বা লাইসেন্সপ্রাপ্ত হলে ডিপ্লোমা ডিগ্রির প্রয়োজন হবে না।
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে।

পদের নাম: প্রভাষক।
পদসংখ্যা: ২৮ (বাংলা ৩, ইংরেজি ৪, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ৪, ইসলাম শিক্ষা ২, পদার্থবিজ্ঞান ২, গণিত ৪, রাষ্ট্রবিজ্ঞান ২, ভূগোল ৩, ইতিহাস ১, অর্থনীতি ১, রসায়ন ১ ও প্রাণিবিদ্যা ১টি)।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে।

পদের নাম: ফিজিওথেরাপিস্ট।
পদসংখ্যা: ৪।
যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রিধারী বা ফিজিওথেরাপিতে ডিপ্লোমাসহ ক্রীড়াবিজ্ঞান বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদন করবেন যেভাবে: বিকেএসপির নির্ধারিত ফরমে নিজ হাতে আবেদন ফরম পূরণ করতে হবে। সাম্প্রতিক সময়ে তোলা তিন কপি ছবিসহ ডাকযোগে বা অফিসে রাখা বক্সে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানি, আশুলিয়া, সাভার, ঢাকা।

আবেদনের শেষ সময়: আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা, চমেকে ভর্তি
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence