আজ অনুষ্ঠিত হচ্ছে ১৭ নিয়োগ পরীক্ষা, বিপাকে প্রার্থীরা

০৩ ডিসেম্বর ২০২১, ০৮:২৫ AM
আজ অনুষ্ঠিত হচ্ছে ১৭ নিয়োগ পরীক্ষা

আজ অনুষ্ঠিত হচ্ছে ১৭ নিয়োগ পরীক্ষা © টিডিসি ফটো

আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ১৭টি নিয়োগ পরীক্ষা। একদিনে একাধিক পরীক্ষা হওয়ার ফলে বিপাকে পড়েছেন নিয়োগ পরীক্ষার্থীরা। একই সময়ে একাধিক পরীক্ষা থাকায় একটা বাদ দিয়ে আরেকটা পরীক্ষায় অংশ নিতে হচ্ছে প্রার্থীদের। এতে বেশি সমস্যায় পড়ছেন চাকরির বয়স শেষ হতে বসা নিয়োগ প্রার্থীরা।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে খাদ্য অধিদপ্তরের সহকারী উপ খাদ্য পরিদর্শকের পরীক্ষা। দেশের ২৮টি জেলায় এক যোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এতে প্রার্থীর সংখ্যা ৬ লাখের বেশি বলে জানা গেছে।

এ ছাড়া রয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, জনতা ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরীক্ষা।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, যেই সমস্যাটা দু এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে, সেটা নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, দু এক মাসের মধ্যে চাকরির পরীক্ষার জট কেটে যাওয়ার কথা। পরীক্ষার জট এড়াতে পিএসসি বিসিএস ছাড়া শুক্র-শনিবারে বড় কোনো পরীক্ষাও আর নিচ্ছে না।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence