স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরির সুযোগ

০২ ডিসেম্বর ২০২১, ০৯:৩৯ AM
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড © ফাইল ফটো

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ফরেন ট্রেড বিভাগের জন্য অভিজ্ঞতাসম্পন্ন লোক নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ প্রাপ্তদের কাজের ধরন হবে পূর্ণকালীন। তাদের বাংলাদেশের যেকোনো ব্রাঞ্চে পদায়ন করা হতে পারে।

পদের নাম: ফরেন ট্রেড/রেমিন্টেন্স অফিসার।
আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করতে হবে। সিজিপিএ কমপক্ষে ২.৭৫ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ফরেন এক্সচেঞ্জ ও ট্রেড ফাইন্যান্স ডেস্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ইউসিপি/ ইআরসি / ইআরআর সহ বাংলাদেশ ব্যাংকের গাইড লাইন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়স ৪০ এর বেশি হওয়া যাবে না। নারীও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে বিডি জবসের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে

মাসিক বেতন ও সুযোগ সুবিধা: পদ অনুসারে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। এছাড়াও কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ সময়: প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

তিন জেলায় নতুন এসপিসহ ১৭ কর্মকর্তা বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
  • ১৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত গরম চা-কফিতে বাড়তে পারে খাদ্যনালির ক্যান্সারের ঝুঁ…
  • ১৩ আগস্ট ২০২৬
মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় স্বস্তি নিয়ে লাঞ্চ-বিরতিতে বাংলাদেশ
  • ১৩ আগস্ট ২০২৬
লাবুশেনকে ফেরালেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬