৩০৯ পদে অডিটরের নিয়োগ পরীক্ষা ২২ অক্টোবর

১১ অক্টোবর ২০২১, ০২:২৯ PM
কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়

কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয় © লোগো

চলতি মাসের ২২ তারিখে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তথা কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ে ৩০৯ অডিটর পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত জুনে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি নেওয়া সম্ভব হয়নি।

জানা গেছে, আগামী ২২ অক্টোবর বিকেল ৩টা থেকে বেলা ৪টা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে ঘন্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১০ অক্টোবর) থেকে (http://ocag.teletalk.com.bd/) প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।

গত বছরের ১৮ ফেব্রুয়ারি কম্পট্রোলার এন্ড অডিটরে জেনারেল কার্যালয়ের ৩০৯টি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় দেড় বছর পর গত জুনে এই পরীক্ষাই নেওয়ার আয়োজন করছিল প্রতিষ্ঠানটি। তবে সে সময় দেশের করোনার প্রাদুর্ভাব থাকায় শেষ মুহুূর্তে এসে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজক কর্তৃপক্ষ।

দুই সপ্তাহের ব্যবধানে ৩ শিক্ষার্থীর মৃত্যু, চুয়েট সব পুকুরে…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬
ডিস্ট্রিক্ট ক্রেডিট ইন্সপেক্টর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদন ১১…
  • ১৩ আগস্ট ২০২৬