মহাকাশ গবেষণা কেন্দ্রে চাকরি, বেতন ৫০ হাজার টাকা

০৯ অক্টোবর ২০২১, ০৯:০৭ AM

© ফাইল ফটো

বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ৩০ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)

পদের নাম: প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার

পদের সংখ্যা: ৫টি

কাজের ধরণ: পূর্ণকালীন

আবেদন যোগ্যতা:

১. যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মহাকাশ বিজ্ঞান বা রিমোট সেন্সিং বা সমমান বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।

২. সরকারি, স্বায়ত্ত্বশাসিত বা অন্য কোন সংবিধিবদ্ধ সংস্থায় প্রথম শ্রেণীর চাকরিতে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. বয়সসীমা ৪৩ বছর। তবে অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৫০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রের সাথে শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ, গবেষণার বিস্তারিত তালিকা, সদ্য তোলা ৪ কপি রঙিন ছবি সহ প্রয়োজনীয় সব কাগজপত্র যুক্ত করে তা চেয়ারম্যান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন ফি: ৫০০ টাকা

বেতন ও অন্যান্য সুবিধা:

১. বেতন ৫০,০০০ - ৭১,২০০ টাকা

২. প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন

ছুরিকাঘাতে হত্যা, রক্তের দাগ বারান্দায়ও-নৃশংস খুনের ঘটনা হা…
  • ২৯ এপ্রিল ২০২৬
বেতন কমাতে বলায় অভিভাবকদের গালাগাল, সন্তানদের স্কুল থেকে তা…
  • ২৯ এপ্রিল ২০২৬
হিশামের বিরুদ্ধে ১৫ দিন আগেই অভিযোগ দেন লিমন, ব্যবস্থা নেয়ন…
  • ২৯ এপ্রিল ২০২৬
ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থ…
  • ২৯ এপ্রিল ২০২৬