আলেমদের নিয়োগ দেবে শাহজালাল ইসলামি ব্যাংক

০৩ অক্টোবর ২০২১, ০৯:৪০ AM
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১৫ই অক্টোবর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১৫ই অক্টোবর পর্যন্ত। © টিডিসি ফটো

মুরাকিব পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড। সারা দেশে ব্যাংকটির ১৩২ শাখায় শরীআহ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন মুরাকিবরা। আগ্রহী প্রার্থীরা  আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড

পদের নাম: মুরাকিব

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনের যোগ্যতা:

* ইসলামি আইন-কানুন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং শাখাগুলোতে শরীআহ কার্যক্রম তদন্ত পরিচালনা করতে হবে।
* ব্যাংকের শরীআহ বোর্ডের দেয়া নির্দেশনা অনুযায়ী কাজ করার নিশ্চয়তা দিতে হবে।
* শরীআহ’র মূলনীতি নিয়ে গবেষণা, উদ্ভাবন এবং শরীআহ’র মূলনীতিগুলো বাস্তবায়নে সচেষ্ট থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

* ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি স্টাডিজ, আরবি, আল-ফিকহ মাস্টার্স / সমমান কিংবা কামিল ডিগ্রি থাকতে হবে; ফলাফল থার্ড ক্লাস কিংবা তৃতীয় বিভাগ প্রাপ্তদের আবেদনের সুযোগ নেই।
* কোরান-হাদিস, ফিক্বহ, ইসলামী অর্থনীতি এবং ফাইন্যান্সে দখল থাকার পাশাপাশি বাংলা, আরবি ইংরেজিতে ভাষাগত দক্ষতা থাকতে হবে।
* মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে দক্ষতার থাকতে হবে।
* ১৫ অক্টোবর ২০২১ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

বেতন: শিক্ষানবিস অফিসার হিসেবে মাসে ২৭,৫০০ টাকা এবং শিক্ষানবিসির সময় শেষে অন্যান্য সুবিধাসহ প্রারম্ভিক মাসিক বেতন ৩৬, ৮০০ টাকা।

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২১

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবর ২০২১ এর মধ্যে এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ নিম্নলিখিত ঠিকানায় সিভি পাঠাতে হবে। সিভি পাঠানোর পর বাছাইকৃতদের লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হবে।

আবেদনের ঠিকানা:

Human Resources Division
Shahjalal Islami Bank Limited
Corporate Head Office
Shahjalal Islami Bank Tower, Level 11,
Plot #4, Block # CWN (C) Gulshan Avenue
Dhaka 1212

অথবা
www.prebd.com

শাহজালাল ইসলামি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

 

মিথ্যা তথ্য ও বিকৃত কনটেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ : জামায়াতে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবেদন …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রার্থী-এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং করা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে: হাসনাত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬