আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল, ৫৯৭২ জন উত্তীর্ণ

২৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৭ PM
বাংলাদেশ বার কাউন্সিল

বাংলাদেশ বার কাউন্সিল © প্রতীকী ছবি

বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তিকরণের মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৫ হাজার ৯৭২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ফল দেখুন এখানে

এর আগে সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে ধাপে ধাপে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৬ হাজারের মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই ফলাফল ঘোষণার পর উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারবেন।

তবে এর আগে গত ২৫ জুলাই থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৫ জুলাই এক জরুরি বিজ্ঞপ্তিতে তা স্থগিত করা হয়েছিলো।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে উত্তীর্ণ এবং বিগত দুই পরীক্ষার মৌখিক পর্যায়ে আটকে পড়ারা এবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কেননা, তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।

দুই সপ্তাহের ব্যবধানে ৩ শিক্ষার্থীর মৃত্যু, চুয়েট সব পুকুরে…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬
ডিস্ট্রিক্ট ক্রেডিট ইন্সপেক্টর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদন ১১…
  • ১৩ আগস্ট ২০২৬