দ্রুত শূন্য পদে কারা চিকিৎসক নিয়োগে হাইকোর্টের নির্দেশ

২১ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৭ PM
 হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

সারাদেশের কারাগারগুলোতে চিকিৎসকের যেসব পদ শূন্য রয়েছে সেগুলো দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জে আর খান রবিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আদালত প্রয়োজনীয় আরও চিকিৎসক দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিতে বলেছেন।' তিনি বলেন, 'সারা দেশের কারাগারগুলোতে মোট ১৪১ জন চিকিৎসক প্রয়োজন ছিল। এর মধ্যে ১১২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শূন্য ২৯ পদেও খুব শিগগির নিয়োগ দেওয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।' 

জানা গেছে, গাজীপুরের কাশিমপুরে অবস্থিত মহিলা কারাগারসহ সারা দেশে মোট ৬৮টি কারাগার রয়েছে। এসব কারাগারে বন্দির তুলনায় চিকিৎসক সংকট ছিল। বন্দিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়।

মিথ্যা তথ্য ও বিকৃত কনটেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ : জামায়াতে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবেদন …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রার্থী-এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং করা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে: হাসনাত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬