আউটসোর্সিংয়ে জনবল নিয়োগে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না

২১ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৮ AM
নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়

নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে রিটটি করা হয় © ফাইল ফটো

আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার (২০ সেপ্টেম্বর) এ আদেশ দেন।

চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার।

৫৪ ব্যক্তি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে ২০১৮ সালে আউট সোর্সিংয়ে নিয়োগ পান। গত বছরের জুলাই মাসে তাদের চাকরির মেয়াদ শেষ হয়।

আইনজীবী মো. মনিরুজ্জামান জানান, আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তরা নির্দিষ্ট সময় পর চাকরি হারিয়ে অসহায় হয়ে পড়েন। যে কারণে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।

১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী
  • ১৩ আগস্ট ২০২৬
আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬