বয়স ছাড়ের প্রজ্ঞাপন অনুযায়ী কুষ্টিয়া মেডিকেলে চাকরির সুযোগ

২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৩২ PM
কুষ্টিয়া মেডিকেল কলেজ

কুষ্টিয়া মেডিকেল কলেজ © ফাইল ছবি

করোনায় বয়স ছাড়ের নতুন প্রজ্ঞাপন মেনে কুষ্টিয়া মেডিকেল কলেজ সম্প্রতি শূন্যপদে রাজস্ব খাতের ৭টি পদে মোট ১৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন চলছে। আবেদন করা যাবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম ও সংখ্যা
১. মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব): ৫
২. স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর: ১
৩. অ্যাকাউনট্যান্ট: ১
৪. স্টোর কিপার: ১
৫. সহকারী লাইব্রেরিয়ান: ১
৬. অফিস সহকারী-কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪
৭. ড্রাইভার: ২

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরি আবেদনের বয়স
গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয় এবং ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। করোনা ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল অনেক চাকরির নিয়োগ ও পরীক্ষা। তাই সরকার চাকরির আবেদনের জন্য বয়সসীমা কমিয়ে দেওয়া হয়। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (https://www.kumcteletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। ২২ সেপ্টেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।

বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950