৫৪ পদে নিয়োগ দেবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ

১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:০২ AM
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। প্রতিষ্ঠানটি সিস্টেম এনালিস্ট, সহকারী পরিচালক থেকে শুরু করে অফিস সহকারী পর্যন্ত ৫৪টি শূণ্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)

পদের নাম: সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার, সহকারী পরিচালক, সহকারী প্রোগ্রামার, সহকারী মেইটেনেন্স ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী লাইব্রেরিয়ান, ব্যক্তিগত কর্মকর্তা, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ভান্ডার রক্ষক, ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহায়ক।  

পদের সংখ্যা: ৫৪টি

কাজের ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা

বয়সসীমা:

২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের খরচ:

আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৬ নং পদের জন্য ৭০০ টাকা, ৭ ও ৮ নং পদের জন্য ৫০০ টাকা, ৯ থেকে ১২ নং পদের জন্য ১০০ টাকা এবং ১৩ নং পদের জন্য ৫০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 

আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর, ২০২১।

ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬
হামে আরও পাঁচজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯০০ ছুঁইছুঁই
  • ১৩ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রবিবার
  • ১৩ আগস্ট ২০২৬
নিম্নমানের ইটে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের অভিযোগ
  • ১৩ আগস্ট ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, আবেদন …
  • ১৩ আগস্ট ২০২৬