২২ জনকে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড

১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৩ AM
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড © সংগৃহীত

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সহকারী প্রকৌশলী (পুর) পদে মোট ২২ জনকে নিয়োগ দেবে বলে এক নিয়োগ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আগামী ৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ:

নাম: সহকারী প্রকৌশলী (পুর)।

পদসংখ্যা: ২২

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা। থাকবে প্রচলিত অন্যান্য সুযোগ–সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল, পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রী। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে ফল হলে আবেদন করতে পারবেন না আগ্রহী প্রার্থীরা। 

বয়স:
২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হয়েছে, তারা আবেদনের যোগ্য হবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর। বিভাগীয় ক্ষেত্রে ৪০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম:
প্রার্থীরা পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে rms.bwdb.gov.bd/orms লিংকে লগইন করে আবেদন করতে পারবেন।

আবেদন ফি:
আবেদন ফি ১ হাজার টাকা।

আবেদনের শেষ সময়:
৫ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী এই লিংক থেকে জানা যাবে।

 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আকাশ ছোঁয়ার আয়োজন!
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপের বদলে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা পাকিস্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬