৩৭ পদে নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

১৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫২ AM
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © লোগো

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সহকারী পরিচালক, মেডিকেল অফিসার ও হিসাবরক্ষক পদে ৩৭ জনকে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী পরিচালক (হিসাব/অর্থ/অডিট/বাণিজ্যিক পরিচালন)

পদসংখ্যা: ১১টি

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা। থাকবে প্রচলিত অন্যান্য সুযোগ–সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে ফল হলে আবেদন করতে পারবেন না আগ্রহী প্রার্থীরা। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে লাগবে অভিজ্ঞতা।

পদের নাম: মেডিকেল অফিসার।

পদসংখ্যা: ৬টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। থাকবে প্রচলিত অন্যান্য সুযোগ–সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস. ডিগ্রী। সাথে বি.এম.ডি.সি এর রেজিস্ট্রেশন থাকতে হবে। কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে ফল হলে আবেদন করতে পারবে না।

পদের নাম: হিসাবরক্ষক।

পদসংখ্যা: ২০টি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। থাকবে প্রচলিত অন্যান্য সুযোগ–সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে ফল হলে আবেদন করতে পারবেন না আগ্রহী প্রার্থীরা। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে লাগবে অভিজ্ঞতা।

চাকরির ধরণ: স্থায়ী। নারী-পুরুষ যেকেউ আবেদন করতে পারবেন।

কর্মস্থল: যেকোনো স্থান।

বয়স: গত বছরের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হয়েছে, তারা আবেদনের যোগ্য হবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর। বিভাগীয় ক্ষেত্রে ৪০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://bpdb.teletalk.com.bd/home.php ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি সহকারী পরিচালক ও হিসাবরক্ষদের ৬০০ টাকা এবং মেডিকেল অফিসার প্রার্থীদের ১ হাজার টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আকাশ ছোঁয়ার আয়োজন!
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপের বদলে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা পাকিস্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬