ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, ২২ হাজার থেকে বেতন শুরু

০৮ সেপ্টেম্বর ২০২১, ১১:২৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির ক্রিমিনোলজি বিভাগে ক্রাইম ল্যাব বিশেষজ্ঞ পদে জনবল নিয়োগ দিবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ক্রাইম ল্যাব বিশেষজ্ঞ
পদসংখ্যা: ০১

চাকরির ধরন: স্থায়ী
বয়সসীমা: ৩০ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-

যোগ্যতা:

১. প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ জিপিএ ৫.০০ স্কেলে ন্যূনতম ৩.৫ অথবা সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.০০ সহ কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি/জেনেটিক ইঞ্জিনিয়ারিং/বায়োকেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে।

২. সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ৬ মাসের প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগ থেকে ৫০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফ্ট এবং শিক্ষাগত যোগ্যতা, মার্কসিট ও প্রশংসাপত্র, কম্পিউটার প্রশিক্ষণ, অন্যান্য অভিজ্ঞতা এবং যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২১।

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
  • ০৪ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় হলে শাস্তি: শিক্ষামন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬
তৃতীয়বার অস্ত্রোপচার অভিনেত্রী বৃষ্টির, আবেগঘন স্ট্যাটাসে য…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাষ্ট্রব্যবস্থার সংস্কার থেকে সরে এসেছে সরকার : মিয়া গোলাম …
  • ০৪ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ
  • ০৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ, কমিটিত…
  • ০৪ এপ্রিল ২০২৬