নৌবাহিনীতে নিয়োগ, বিভিন্ন পদে চাকরি

০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২০ AM
লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী

লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী © ফাইল ফটো

নির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগের জন্য নৌবাহিনী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।

প্রতিটি পদ ভেদে আবেদনের জন্য অভিজ্ঞতা, যোগ্যতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে।

আবেদনের বয়স

প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২২ তারিখে ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

পদ

নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) ব্যাচে লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী।

আবেদনের যোগ্যতা

নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) ব্যাচে আবেদনের জন্য কমপক্ষে এসএসসি পাস। বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে। সাঁতার জানা আবশ্যক। অবিবাহিত হতে হবে আগ্রহী প্রার্থীকে।

আবেদন যেভাবে

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য https://joinnavy.navy.mil.bd ঠিকানায় আগ্রহীদের ভিজিট করতে হবে । 

আবেদনের শেষ তারিখ

আবেদনপত্র পূরণ করে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহীরা।

পিবিআইয়ের রহস্য উদঘাটন: পরকীয়া ও পারিবারিক দ্বন্দ্বে বেনাপো…
  • ২৯ এপ্রিল ২০২৬
সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ২৯ এপ্রিল ২০২৬
মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের তারিখ ঘো…
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফ…
  • ২৯ এপ্রিল ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০
  • ২৯ এপ্রিল ২০২৬
বাণিজ্যচুক্তি: পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের…
  • ২৯ এপ্রিল ২০২৬