রেলপথ মন্ত্রণালয়ের ভুয়া সচিব আটক

০২ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৮ PM
ভুয়া সচিব পরিচয়দানকারী সিরাজগঞ্জ উল্লাপাড়ার জুট ইন্সপেক্টর মির্জা শফিকুর রহমান

ভুয়া সচিব পরিচয়দানকারী সিরাজগঞ্জ উল্লাপাড়ার জুট ইন্সপেক্টর মির্জা শফিকুর রহমান © সংগৃহীত

অফিস সহকারী পদে বাংলাদেশ রেলওয়েতে চাকরি দেওয়ার কথা বলে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মির্জা শফিকুর রহমান নামে এক ভুয়া সচিবকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মির্জা শফিকুর রহমান সিরাজগঞ্জ উল্লাপাড়ার জুট ইন্সপেক্টর। তিনি নিজেকে রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব জাহিদুল ইসলাম নামে পরিচয় দিতেন। রেলওয়েতে চাকরি দেওয়ার নাম করে চাকরি প্রত্যাশী মো. নুরুন্নবী কিরণ নামে এক ব্যক্তির সঙ্গে পাঁচ লাখ টাকার চুক্তি করে তিন লাখ টাকা নিয়ে নেন।

বিষয়টি চাকরি প্রত্যাশী নুরুন্নবীর সন্দেহ হলে তিনি তার পরিচিত সাইদ হাসান কাননকে জানান। এরপর সাইদ হাসান কানন রেলমন্ত্রীর একান্ত সচিবকে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে চুক্তি অনুযায়ী বাকি দুই লাখ টাকা নেওয়ার জন্য মির্জা শফিকুরকে পুলিশ প্লাজার সামনে আসতে বলা হয়।

আরও পড়ুন: ঢাবিতে ভুয়া সনদে শতাধিক কর্মকর্তার পদোন্নতির আবেদন

এরপর বৃহস্পতিবার বিকেলে পুলিশ প্লাজায় উপস্থিত হয়ে চাকরি প্রত্যাশী ও মির্জা শফিকুরকে হাতেনাতে ধরেন রেলমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান ও রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব আব্দুস সালাম। জিজ্ঞাসাবাদে তিন লাখ টাকা অগ্রিম নেওয়ার কথা স্বীকার করেছেন মির্জা শফিকুর।

এ সময় রেলমন্ত্রীর একান্ত সচিব তাৎক্ষণিকভাবে গুলশান থানায় অবহিত করলে পুলিশ এসে প্রতারক শফিকুর রহমানকে আটক করে নিয়ে যায়।

মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
  • ১৩ আগস্ট ২০২৬
ফুটপাতের দোকান থেকে পিয়াজু খেয়ে অসুস্থ ৯ শিক্ষার্থী
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিক শিক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে প্যারেন্ট সার্…
  • ১৩ আগস্ট ২০২৬
সুগন্ধি চাল রফতানিতে কঠোর অবস্থান সরকারের
  • ১৩ আগস্ট ২০২৬
সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তা…
  • ১৩ আগস্ট ২০২৬
মাগুরা জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ…
  • ১৩ আগস্ট ২০২৬