রাজস্বখাতে সহকারী সার্জন পদে দুই হাজার পদ সৃজন

২৫ আগস্ট ২০২১, ১০:৩৯ AM

© প্রতীকি ছবি

করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরেরর আওতাধীন চিকিৎসক নিয়োগে সহকারী সার্জন পদে রাজস্বখাতে স্থায়ীভাবে দুই হাজার পদ সৃজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (২২ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৪ অধিশাখার উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ৭ জুলাই ২০২১ তারিখে ৩৮৪ সংখ্যক স্মারকে সম্মতির প্রেক্ষিতে কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য জরুরী প্রয়োজনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক চলমান ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক (সহকারি সার্জন) নিয়োগের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় নবম গ্রেডের দুই হাজার চিকিৎসকের (সহকারী সার্জন) পদ রাজস্বখাতে স্থায়ীভাবে সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’

এতে আরও বলা হয়েছে, ‘এ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ আগস্ট ২০২১ তারিখের ০৫.০০.০০০০.১৫৯.০১২.২০.২১৭ নং, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ১৬ আগস্ট ২০২১ তারিখের ০৭.০০.০০০০.১৫৬.১৫.০১৮.২০-৪২৫ নং স্মারক মোতাবেক সম্মতি রয়েছে। এ পদসমূহ সৃজনে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ভুতাপেক্ষ সম্মতি গ্রহণ করা হবে। উল্লিখিত পদসমূহ সৃজনে মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ সম্মতি ও সদয় অনুমোদন প্রদান করেছেন।’

এতে আরও বলা হয়, আদেশের অনুলিপির অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের কাছে পাঠানো হয়েছে। কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের স্বাক্ষরিত অংশে বলা হয়েছে, অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ আদেশ জারিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মত আছে।

ট্যাগ: মেডিকেল
আওয়ামী লীগের কাছে তথ্য ফাঁস, এসপির দুই মোবাইল ফোন জব্দ
  • ১২ নভেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ১২ নভেম্বর ২০২৬
বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950