সেপ্টেম্বরে হতে পারে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা

২৩ আগস্ট ২০২১, ০৭:৫৯ PM
 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) © ফাইল ছবি

৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হতে পারে। এ পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এটি গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

সোমবার (২৩ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির এক কর্মকর্তা বলেন, করোনার কারণে আটকে থাকা ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে আগামী মাসের মাঝামাঝি। এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে পিএসসি। আশা করছি, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।

৩২ বছর পর পাকিস্তানে মেয়ের সন্ধান, বাংলাদেশে অপেক্ষায় ৯৫ বছ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
  • ১৩ আগস্ট ২০২৬
পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জ…
  • ১৩ আগস্ট ২০২৬
কানে কম শুনছেন পপ ব্যান্ড বিটিএসের ভি
  • ১৩ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে লাজ ফার্মা, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে স্কুল ছাত্রদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বি…
  • ১৩ আগস্ট ২০২৬