সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৩ করার দাবি যুব জোটের

২২ আগস্ট ২০২১, ০৪:১৮ PM
জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়

জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় © টিডিসি ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোট। আজ রবিবার (২২ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা সরকারি চাকরি প্রত্যাশীদের ২১ মাসের বয়স ছাড়কে স্বাগত জানিয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৩ বছর করার যৌক্তিকতা তুলে ধরেন। তারা বলেন, ‘কয়েক বছর আগেই সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছর করা হয়েছে। কিন্তু অদ্যাবধি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি।

বক্তরা বলেন, উপরন্তু করোনা মহামারির কারণে প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ। কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ রয়েছে। তাই অত্যন্ত যুক্তিসঙ্গতভাবেই বলা যায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়ানো এবং করোনার কারণে আরো দুই বছর বাড়ানো উচিত। সব কিছু বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৩ বছর করা অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি।’

এ সময় বক্তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেন।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আসিফুর রহমান বাবু, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশীদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, অর্থ বিষয়ক সম্পাদক সৈকত ইসলাম প্রমুখ।

এ ছাড়াও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্যের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম ও বাংলাদেশ যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত খান।

৩২ বছর পর পাকিস্তানে মেয়ের সন্ধান, বাংলাদেশে অপেক্ষায় ৯৫ বছ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
  • ১৩ আগস্ট ২০২৬
পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জ…
  • ১৩ আগস্ট ২০২৬
কানে কম শুনছেন পপ ব্যান্ড বিটিএসের ভি
  • ১৩ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে লাজ ফার্মা, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে স্কুল ছাত্রদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বি…
  • ১৩ আগস্ট ২০২৬