৪২তম বিসিএস: ১৩ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় পুনর্নির্ধারণ

২২ আগস্ট ২০২১, ০৪:৫১ PM
১৩ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ

১৩ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্তসহ গুরুতর শারীরিক অসুস্থতার কারণে স্থগিত থাকা ৪২তম বিসিএসের (বিশেষ) ১৩ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে আজ রবিবার (২২ আগস্ট) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯-এ আক্রান্তসহ গুরুতর শারীরিক অসুস্থতা ও অন্যান্য কারণে ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা পেছানোর জন্য ১৩ জন প্রার্থী কমিশনে আবেদন করেছিলেন।

বর্ণিত ১৩ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো- ১১০১৭৭৩৮, ১৬০০০৪৬৩, ১১০০১৬৬৭, ১১০০২২৫৭, ১৩০০২১৭৬, ১২০০১৯৫৮, ১১০১৪২০৭, ১১০০৭৬৮৬, ১৭০০১১৯৯, ১৩০০১৭৫১, ১৭০০০৯৫৩, ১১০০২৬১১, ১১০০৬২১৫ = ১৩ জন

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নির্ধারণ করা মৌখিক পরীক্ষা আগামী ২৯ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

৩২ বছর পর পাকিস্তানে মেয়ের সন্ধান, বাংলাদেশে অপেক্ষায় ৯৫ বছ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
  • ১৩ আগস্ট ২০২৬
পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জ…
  • ১৩ আগস্ট ২০২৬
কানে কম শুনছেন পপ ব্যান্ড বিটিএসের ভি
  • ১৩ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে লাজ ফার্মা, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে স্কুল ছাত্রদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বি…
  • ১৩ আগস্ট ২০২৬