জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৭৯ জনের চাকরির সুযোগ

২২ আগস্ট ২০২১, ০১:০৮ PM
সরকারি চাকরি

সরকারি চাকরি © লোগো

সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতের ৪টি পদে মোট ৭৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২৫ আগস্ট। আবেদন করা যাবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম ও সংখ্যা
১. পরিবার পরিকল্পনা সহকারী-২
২. পরিবার পরিকল্পনা পরিদর্শক-৮
৩. পরিবারকল্যাণ সহকারী-৬৭
৪. আয়া-২

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরি আবেদনের বয়স
আগ্রহী প্রার্থীদের বয়স ২৫ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dgfpsir.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬
ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য ম…
  • ১৪ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্টদের চাকরিতে বৈষম্য ও হয়রানি বন্ধের দাবি
  • ১৪ আগস্ট ২০২৬
ডাকসুর আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী…
  • ১৪ আগস্ট ২০২৬
সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ, রাষ্ট্রপতিকে বিরোধীদলী…
  • ১৪ আগস্ট ২০২৬
আবাসিক হোটেলে ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ, নেপথ্যে পারিবারিক…
  • ১৪ আগস্ট ২০২৬