মাউশিতে নিয়োগ: ১০ পদের লিখিত পরীক্ষা ২৭ আগস্ট

২১ আগস্ট ২০২১, ০৫:৩৯ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © লোগো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) জনবল নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) এই নিয়োগের বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ও মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জনবল নিয়োগের লক্ষ্যে আগামী ২৭ আগস্ট বিকাল ৩টা হতে ৪টা পর্যন্ত প্রদর্শক (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান, গণিত, গার্হস্থ্য ও কৃষি) এই ১০টি ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রবেশপত্র (http://dshe.teletalk.com.bd) ওয়েবসাইট হতে ডাউনলোডপূর্বক প্রিন্ট করতে হবে।

প্রবেশপত্রে কেন্দ্রের নাম ও ঠিকানা উল্লেখ রয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা প্রার্থীদের মোবাইল নম্বরে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (http://www.dshe.gov.bd) ওয়েবসাইটে আসন বাবছ, সময়সূচি ও নির্দেশনা বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এতে বলা হয়েছে।

৩২ বছর পর পাকিস্তানে মেয়ের সন্ধান, বাংলাদেশে অপেক্ষায় ৯৫ বছ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
  • ১৩ আগস্ট ২০২৬
পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জ…
  • ১৩ আগস্ট ২০২৬
কানে কম শুনছেন পপ ব্যান্ড বিটিএসের ভি
  • ১৩ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে লাজ ফার্মা, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে স্কুল ছাত্রদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বি…
  • ১৩ আগস্ট ২০২৬