বিসিএস ছাড়া সরকারি সব চাকরিতে আবেদনের বয়সে ছাড়

১৯ আগস্ট ২০২১, ০৬:১৩ PM
চাকরিপ্রার্থী

চাকরিপ্রার্থী © ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে বিসিএস ব্যতীত সরকারি চাকরিপ্রার্থীদের জন্য আরেক দফায় বয়স ছাড় দিয়ে আদেশ জারি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে মোট ২১ মাস বয়সের ছাড় দেওয়া হলো। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) আদেশে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, যেসব মন্ত্রণালয়, বিভাগ ও তার অধীন অধিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত বা জাতীয়কৃত প্রতিষ্ঠানগুলো করোনার কোভিড-১৯ (করোনাভাইরাস) পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা গত বছরের ২৫ মার্চ নির্ধারণ করতে হবে।

এর কিছুদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল বলে সাংবাদিকদের জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তখন বলা হয়েছিল, গত বছরের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সুযোগ পাবেন।

উচ্চশিক্ষার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে রাশিয়ান হাউ…
  • ১৩ আগস্ট ২০২৬
অগ্রণী ব্যাংকের সাড়ে ৪ কোটির চুরির অর্থে গড়েন ডেইরি ফার্ম, …
  • ১৩ আগস্ট ২০২৬
ফখরুলের পদত্যাগ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
  • ১৩ আগস্ট ২০২৬
এক ফখরুলে অনেক পরিবর্তন বিএনপিতে, দল ও মন্ত্রিসভায় নতুন কয়ে…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে…
  • ১৩ আগস্ট ২০২৬
জেন-জি আন্দোলনে দেশত্যাগ করা নেপালে সাবেক প্রধানমন্ত্রী দেশ…
  • ১৩ আগস্ট ২০২৬