পিএসসির সুপারিশ করা চিকিৎসকদের দ্রুত নিয়োগের তাগিদ

১৭ আগস্ট ২০২১, ০৪:৫৭ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ করা চিকিৎসকদের যত দ্রুত সম্ভব নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (১৭ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে কমিটির সদস্য আ.ফ.ম. রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর ও মো. আমিরুল আলম মিলন বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সদস্য আমিরুল আলম মিলনবলেন, এখন বিশ্বজুড়েই করোনার ভয়াবহ থাবা চলছে। বাংলাদেশেও দিন দিন করোনা বাড়ছে। তাই পিএসসির সুপারিশ করা চিকিৎসকদের যত দ্রুত সম্ভব নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে টিকা উৎপাদন ও প্রদান প্রক্রিয়া সহজতর করতে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতি অনুসরণ ও টিকা প্রদানে বয়সসীমা আরও কমিয়ে আনার সুপারিশ করা হয়।

বৈঠকে কোভিডে আক্রান্ত হয়ে শহীদ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ‘প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা’ দ্রুততম সময়ে তাদের পরিবারের কাছে পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।

জানা যায়, বৈঠকে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’ এর আরও পরীক্ষা-নিরীক্ষার লক্ষ্যে কমিটির সদস্য আ.ফ.ম. রুহুল হককে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করা হয়।

এছাড়া ‘মেডিক্যাল কলেজ (গভর্নিং বডিজ) রিপিল বিল ২০২১’, ‘মেডিক্যাল ডিগ্রিজ (রিপিল) বিল, ২০২১’ এর প্রয়োজনীয় সংশোধনীসহ জাতীয় সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

ফখরুলের পদত্যাগ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
  • ১৩ আগস্ট ২০২৬
এক ফখরুলে অনেক পরিবর্তন বিএনপিতে, দল ও মন্ত্রিসভায় নতুন কয়ে…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে…
  • ১৩ আগস্ট ২০২৬
জেন-জি আন্দোলনে দেশত্যাগ করা নেপালে সাবেক প্রধানমন্ত্রী দেশ…
  • ১৩ আগস্ট ২০২৬
ঈদে মিলাদুন্নবী ও ছুটি কবে, জানা গেল
  • ১৩ আগস্ট ২০২৬
‘প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত নয়’
  • ১৩ আগস্ট ২০২৬