বাংলাদেশিদের জন্য ডয়চে ভেলেতে চাকরির সুযোগ

১৪ আগস্ট ২০২১, ১১:০৫ AM
জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে

জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে © লোগো

জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেতে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংবাদ মাধ্যমটি বাংলাদেশে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

কর্মস্থল: ঢাকা

পদের নাম: ডিজিটাল ডিস্ট্রিবিউশন কো-অর্ডিনেটর। তবে এ পদের জন্য কতজন নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং, মিডিয়া ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিজনেস কমিউনিকেশন, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া ম্যানেজমেন্ট ও সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞাপনী সংস্থা, অনলাইন নিউজ পেপার, ওয়েব মিডিয়া/ব্লগ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

বেতন ও সুযোগ–সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে ভ্রমণ ভাতা, কমিশনসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ
২৫ আগস্ট ২০২১

বিদ্যালয়ের চারপাশে তামাকখেত, শিক্ষার্থী-শিক্ষকরা স্বাস্থ্যঝ…
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীর গেজেট কাল
  • ২৯ এপ্রিল ২০২৬
বদলি নীতিমালায় যুক্ত হচ্ছে স্বামী-স্ত্রীর নিজ জেলা
  • ২৯ এপ্রিল ২০২৬
সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী ট্রাকে ৯ হাজার কেজি অপরিপক্ব আ…
  • ২৯ এপ্রিল ২০২৬
হাওরে ধান নিয়ে বিপদে কৃষক, জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপসহ ৪ দা…
  • ২৯ এপ্রিল ২০২৬
বিসিবির মেডিকেল প্যানেলের সদস্য হলেন অধ্যাপক এরফানুল হক সিদ…
  • ২৯ এপ্রিল ২০২৬