স্মার্ট ফোন কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা!

২১ জুন ২০২১, ০৪:৪০ PM
আত্মহত্যা

আত্মহত্যা © প্রতীকি ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্মার্ট ফোন কিনে না দেয়ায় বাবার উপর অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছেন।রবিবার (২০ জুন) এ ঘটনা ঘটে। মৃত মোবারক (২১) উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট কুমোরগঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে। 

মৃতের বাবা আব্দুল হাকিম কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘ছেলে আমার কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেয়ার জন্য আবদার করে। আমার সাংসারিক অভাব-অনটনের কারণে ফোন কিনে দিতে পারিনি। রবিবার দুপুরে এ নিয়ে জেদ করলে কিছুদিন পরে কিনে দিবো বলে জানাই তাকে। এ কথা শুনে অভিমান করে দুপুরের খাবার না খেয়েই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে মোবারক। বিকালের দিকে মোবারকের মা মুসলিমা ঘরে গিয়ে দেখেন ছেলে বাঁশের সিলিংয়ে একটি ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।‘

অভিমান করে মোবারকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।

ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬