আগস্টে শিক্ষা প্রকৌশল অধিদফতরের নিয়োগ পরীক্ষা

১৯ জুন ২০২১, ০৭:৩৯ PM
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর © লোগো

চলতি বছরের আগস্ট মাসেই শিক্ষা প্রকৌশল অধিদফতরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার পর দ্রুত মৌখিক পরীক্ষাও নেওয়া হবে। শিক্ষা প্রকৌশল অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জানতে চাইলে অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) আসাদুজ্জামান বলেন, আমাদের ১ হাজার ২৬৫টি পদের বিপরীতে পরীক্ষা হবে। যদি ৬ হাজার আবেদনকারী পরীক্ষায় পাস করেন তবে ১ অনুপাত ৫ উত্তীর্ণদের ভাইভার জন্য ডাকা হবে। এক্ষেত্রে একাধিক বোর্ড গঠন করা হবে। ফলে দ্রুত সময়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

করোনা পরিস্থিতি খুব বেশি খারাপ না হলে পরীক্ষা স্থগিত করার কোনো পরিকল্পনা নেই বলেও তিনি উল্লেখ করেন।

১ হাজার ২৬৫ পদের মধ্যে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে ৮৭ জন জনবলের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৪৪ জন। এ পরীক্ষার জন্য প্রকৌশল অধিদফতর প্রবেশপত্র বিতরণ করেছিল। হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, সাঁটলিপি কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও সাঁট মুদ্রাক কাম কম্পিউটার অপারেটর পদে মোট ৪৭ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য আবেদন করেছেন ১ লাখ ১৪ হাজার ১৬১ জন।

শিক্ষা প্রকৌশল অধিদফতরের এক কর্মকর্তা জানান, তীব্র জনবল সংকট কাটাতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে উদ্যোগ নেয় শিক্ষা প্রকৌশল অধিদফতর (ইইডি)। দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা পদের ৭৫ শতাংশই ফাঁকা। উপসহকারী প্রকৌশলী (সিভিল) ৬৭৮টি পদের বিপরীতে শূন্য ৩৯৯টি। দ্বিতীয় শ্রেণির ৮৩৪টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৩০৪ জন।

তৃতীয় শ্রেণিতে জনবল সংকট ৮৩ শতাংশ। অধিদফতরে তৃতীয় শ্রেণির ১ হাজার ১১৫টি পদের বিপরীতে শূন্য ৯৩৩টি। নেই কোনো ইলেকট্রিশিয়ান, স্টোরকিপার, কম্পিউটার অপারেটর ও সুপারভাইজার। এছাড়া ডাটা এন্ট্রি অপারেটরের ৫২৬টি পদের বিপরীতে শূন্য ৫২১টি।

এর আগে চলতি বছরের এপ্রিলে করোনাভাইরাস বিধিনিষেধের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদফতরের ৪টি নিয়োগ পরীক্ষা স্থগিত করে শিক্ষা প্রকৌশল অধিদফতর। উপ-পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় পদোন্নতি ও নির্বাচন কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠিতে এসব পরীক্ষা স্থগিত করা হয়।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence