শিগগিরই পুলিশের শূন্য পদে জনবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ জুন ২০২১, ০২:২৫ PM
আসাদুজ্জামান খান কামাল

আসাদুজ্জামান খান কামাল © ফাইল ছবি

পুলিশের বিভিন্ন পদে নিয়মিতভাবে শূন্য পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম করা হয়ে থাকে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এরই ধারাবাহিকতায় পুলিশে সৃষ্টি শূন্যপদে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বুধবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

আরো পড়ুন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা, প্রস্তুতি নিতে এসপিদের চিঠি

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ পুলিশে ৮২ হাজার ২৬১টি পদ সৃষ্টি করা হয়েছে বলে প্রশ্নোত্তর পর্বে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এর মধ্যে এক হাজার ৫০৭টি ক্যাডার পদ, ৮২ হাজার ২৬১টি নন-ক্যাডার পদ ও ১০ হাজার ৬১৪টি নন-পুলিশ পদ। দেশের জনসংখ্যা অনুযায়ী পুলিশে পর্যাপ্ত পদ সৃষ্টি করা হয়েছে।

এসময় মন্ত্রী আরো জানান, করোনা মহামারির মধ্যেও ২০২০ সালে ৮৫ হাজার ৭১৮টি মামলা দায়ের করে এক লাখ ১৩ হাজার ৫৪৩ জন অবৈধ মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৩৯ হাজার ৭৭৪ জন অবৈধ মাদক কারবারির বিরুদ্ধে ৩০ হাজার ৫৮৮টি মামলা দায়ের করা হয়েছে।

নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি সাড়ে ৬ আবেদন, কোন ইউনিটে কত?
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় চট্টগ্রামের ৭ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
নিজের কার্ডের সঙ্গে বন্ধুদের কার্ড স্ক্যান, ডিজিটাল হাজিরায়…
  • ১২ নভেম্বর ২০২৬
আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রীকে স্থায়ী বহিষ্কার
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950