সরকারি চাকরিতে ৩ লাখ ৮০ হাজার পদ ফাঁকা

১৫ জুন ২০২১, ০৮:১৮ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশে সরকারি চাকরিতে ৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ ফাঁকা রয়েছে। সরকারি চাকরিতে মোট অনুমোদিত পদ রয়েছে ১৮ লাখ ৮৫ হাজার ৮৬৮টি। এর মধ্যে ১৫ লাখ ৪ হাজার ৯১৩ জন চাকরি করছেন।

মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২০’ বই প্রকাশ করেছে। প্রকাশিত বই বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

বইয়ের তথ্য অনুযায়ী, ফাঁকা বা শূন্যপদের মধ্যে সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণির পদ। এই সেক্টরে এক লাখ ৯৫ হাজার ৯০২টি পদ শূন্য রয়েছে। এর পরের অবস্থানে রয়েছে চতুর্থ শ্রেণির পদে। এখানে ৯৯ হাজার ৪২২টি পদ শূন্য রয়েছে। এছাড়া ৪৬ হাজার ৬০৩টি প্রথম শ্রেণির এবং ৩৯ হাজার ২৮টি দ্বিতীয় শ্রেণির পদ শূন্য রয়েছে।

চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬