বাংলাদেশ বিমানে চাকরি, আবেদন শেষ ১৬ জুন

১৫ জুন ২০২১, ১১:২৩ AM
বিমান বাংলাদেশে ক্যাপ্টেন নিয়োগ

বিমান বাংলাদেশে ক্যাপ্টেন নিয়োগ © সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটি ড্যাশ এইট কিউ ৪০০ বিমানের জন্য চুক্তিভিত্তিক ৬ জন ক্যাপ্টেন নিয়োগ দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ২ জুন থেকে। ১৬ জুনের মধ্য আগ্রহীদের আবেদন করতে হবে। পূর্ণকালীন (চুক্তিভিত্তিক) এ নিয়োগে বেতন ধরা হয়েছে ৪ লাখ টাকা।

আবেদনের যোগ্যতা:

আগ্রহী প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়সসীমা  সর্বোচ্চ ৫৭ বছর। ড্যাশ ৪ কিউ ৪০০ মডেলের বিমানে কমপক্ষে ২০০ ঘণ্টা বিমান চালনায় অথবা সমমানের যেকোনো বিমানে ২৫০ ঘণ্টা বিমান চালনার অভিজ্ঞতা থাকতে হবে। এটিপিএল ও ক্লাস ওয়ান মেডিকেল ফিটনেস থাকতে হবে। সব মিলিয়ে ২০০০ ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।

আবেদন করতে যা যা লাগবে

সিভির সঙ্গে ৫ কপি রঙিন ছবি, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস অফিসে।

প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত
  • ২২ এপ্রিল ২০২৬
যোগদানের অপেক্ষায় থাকা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে …
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে বিভক্ত হতে পারে ইরান: নেতৃত্বের লড়…
  • ২২ এপ্রিল ২০২৬
পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মাউশির নতুন নির্দেশনা
  • ২২ এপ্রিল ২০২৬
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন …
  • ২২ এপ্রিল ২০২৬