কর্মসংস্থান সচল রাখতে সরকার কাজ করছে: মন্ত্রী

১৪ জুন ২০২১, ১১:১৫ PM
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন © সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে থেকে তাদের জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহামারিকালে জনগণের কর্মসংস্থান সচল রাখতে তৃনমূল পর্যায়ের সরকারি উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখাসহ প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ সোমবার (১৪ জুন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শ্রীধরপুর-আরএইচডি পাতন রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করে শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ স্লোগান বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, দেশের উন্নয়নের প্রতিবন্ধক ধর্মের অপব্যাখ্যাকারী ও ধর্মব্যবসায়ীদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।

ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬