পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সব শূন্যপদে নিয়োগ: পিএসসি চেয়ারম্যান

১২ জুন ২০২১, ০১:২৭ PM
মো. সোহরাব হোসাইন

মো. সোহরাব হোসাইন © ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলেই সব শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। অনেকে করোনাকালে সময় নষ্ট হচ্ছে বলে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি করছেন। মূলত মহামারির কারণে কারও সময় নষ্ট হচ্ছে না। সবাই যথাসময়েই আবেদন করতে পারছেন।’

শনিবার (১২ জুন) করোনাকালে নিয়োগ বিলম্ব ও চাকরিপ্রার্থীদের হতাশার বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

সোহরাব হোসাইন বলেন, ‘আমরা হিসাব করে যথাসময়ে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছি, যাতে সবাই আবেদন করতে পারে। পরীক্ষা না নিতে পারলেও যাদের আবেদনের যোগ্যতা আছে তারা এই সময়ে আবেদন করে রেখেছে। সর্বশেষ ৪৩তম বিসিএস বিজ্ঞপ্তিতে আমরা কয়েক দফা আবেদনেরও সুযোগ দিয়েছি। কেউ বঞ্চিত হচ্ছে না।’

তিনি বলেন, ‘করোনার কারণে বিশ্বজুড়ে অস্বাভাবিক পরিস্থিতি চলছে, এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনো কারও নেই। তবে, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাচ্ছি। নিয়োগ পাওয়ার পর গত ৮ মাসে আমি যতটা সম্ভব নিয়োগের সুপারিশ করেছি। ৪১তম বিসিএসের প্রিলিমিনারি নিয়েছি, ৪২তম স্পেশাল বিসিএসের ভাইভা চলছে। প্রতিদিন ২২০ জনের ভাইভা নেয়া হচ্ছে। রিস্ক নিয়ে এসব কাজ করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখন আমরা যদি ডাক্তার, নার্স নিয়োগ না করি, তাহলে চিকিৎসা দেবেন কারা।’

ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬