বাংলা ভাষায় দক্ষ হলেই চাকরির সুযোগ ফেসবুকে

০১ জুন ২০২১, ০৪:৪৩ PM
ফেসবুক

ফেসবুক © ফাইল ছবি

দক্ষভাবে বাংলা লিখতে ও পড়তে পারলে চাকরির সুযোগ আছে ফেসবুকে। এর সঙ্গে কম্পিউটার–সম্পর্কিত বিষয়েও হতে হবে পারদর্শী। এসব পারদর্শিতা থাকলে বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করার সুযোগ মিলবে। সম্প্রতি ফেসবুক বাংলা ল্যাঙ্গুয়েজ ম্যানেজারের পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে যারা নিয়োগ পাবেন, তাদের ফেসবুকের দিল্লির গুরুগ্রাম অথবা সিঙ্গাপুর অফিসে কাজ করতে হবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন ফেসবুকের ওই পদের জন্য। এ পদে আবেদনের জন্য প্রার্থীর কী কী যোগ্যতা থাকা দরকার, তাও জানিয়ে দিয়েছে ফেসবুক।

প্রার্থীর যোগ্যতা
এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে তিন বছরের ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বিভিন্ন ধরনের পর্যালোচনা লেখা, অনুবাদ ও সম্পাদনার কাজ জানতে হবে। বাংলা ভাষায় দক্ষ ও ইংরেজি ভাষায় ‘ব্যবসায় দক্ষতা’ থাকতে হবে। কর্মীদের ট্রেনিং দেওয়া ও তাদের নানা কাজে সহায়তা করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন এ পদে আবেদনকারী প্রার্থীর। এ পদে আবেদনকারী প্রার্থীকে বাংলা সংস্কৃতির ও ট্রেন্ডের সঙ্গে পরিচিত থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

‘ল্যাঙ্গুয়েজ ম্যানেজার’ হিসেবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীরা আন্তর্জাতিক পাঠকদের কাছে ফেসবুকের নানা পরিষেবা ভালো মানের অনুবাদের মাধ্যমে পৌঁছে দিতে সাহায্য করবে। প্রত্যন্ত এলাকার অফিস ও আঞ্চলিক স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় করে কাজ করে ফেসবুক। তাই যারা ফেসবুকের এ পদের আবেদন করতে চান, তাদের প্রত্যন্ত এলাকায় ভিন্ন টাইম জোনে অবস্থিত দলের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে।

দায়িত্ব কী কী
ইংরেজি থেকে বাংলায় বিভিন্ন ধরনের কনটেন্ট ও নথি অনুবাদ করতে হবে। ভাষাগত ও কার্যকরী সমস্যাগুলোকে নির্ধারণ করতে হবে। কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা সঠিক মানের অনুবাদ করতে পারেন।

ফেসবুকে চাকরির বিজ্ঞপ্তি দেখুন এখানে

 

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬