নিয়োগ পাওয়া ১৪০১ ধাত্রীকে পদায়ন, ১ জুন যোগদান করতে হবে (তালিকা)

২৯ মে ২০২১, ১১:৪৪ AM
এসব মিডওয়াইফদের আগামী ১ জুন পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে

এসব মিডওয়াইফদের আগামী ১ জুন পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে © প্রতীকী ছবি

সদ্য নিয়োগ পাওয়া ১ হাজার ৪০১ জন ধাত্রী বা মিডওয়াইফকে দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে নবনিয়োগপ্রাপ্ত ওই এসব মিডওয়াইফদের আগামী ১ জুন পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।  

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৭ মে) তাদের দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হয়। পদায়ন সংশ্লিষ্ট প্রজ্ঞাপন স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে দেয়া হয়েছে। পদায়নকৃতদের আগামী আগামী ১ জুন পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। 

২০১৯ সালের ৯ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। চলতি বছরের ২০ মার্চ এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ৫ মে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরপর গত ২২ মে ১ হাজার ৪০১ জনকে নিয়োগ প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

পদায়নপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬