বাংলাদেশ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড শুরু ৩০ মে

২৮ মে ২০২১, ০৯:১৮ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © লোগো

বাংলাদেশ ব্যাংকের ২০০ ‘অফিসার জেনারেল’ পদের চাকরির নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। পদটিতে আবেদনকারী প্রার্থীরা আগামী ৩০ মে থেকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৬ জুন পর্যন্ত। নির্ধারিত তারিখের পরে প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার (২৭ মে) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই প্রবেশপত্র প্রয়োজন হবে। প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আরো পড়ুন ২০০ অফিসার নেবে বাংলাদেশ ব্যাংক

এছাড়া যেসব প্রার্থীর আবেদনপত্র ত্রুটিযুক্ত, তাঁদের এসএমএস/ই-মেইল করা হয়েছে। তাদেরকে আগামী ৫ জুনের মধ্যে ত্রুটি সংশোধন করতে হবে। ত্রুটি সংশোধনপূর্বক ১০ জুন থেকে ২৬ জুন তারিখের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয়‣দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (জেনারেল)’ পদে ২০০ জনকে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬