শিক্ষক পদে নিয়োগ দেবে বিএএফ শাহীন কলেজ, আবেদন চলছে

২৩ মে ২০২১, ০৮:৪০ AM
বিএএফ শাহীন কলেজ ঢাকা

বিএএফ শাহীন কলেজ ঢাকা © সংগৃহিত

বিএএফ শাহীন কলেজ ঢাকা তার কলেজ ও স্কুল শাখায় ৮টি পদের বিপরীতে মোট ২৮ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে।

প্রতিষ্ঠানের নাম: বিএএফ শাহীন কলেজ ঢাকা

পদের নাম: প্রভাষক, সহকারী শিক্ষক, প্রদর্শক ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।

পদের সংখ্যা (প্রভাষক) : ৮টি। ইংরেজিতে ১, রসায়নে ১, প্রাণিবিদ্যায় ১, কৃষি শিক্ষায় ১, হিসাববিজ্ঞানে ১, ফিন্যান্স ব্যাংকিং ও বিমায় ১, পদার্থবিজ্ঞানে ১ এবং বাংলায় ১ জন নিয়োগ পাবেন।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদ সংখ্যা (প্রদর্শক) : ৪টি। আইসিটিতে ২, পদার্থবিজ্ঞানে ১ এবং রসায়নে ১ জন নিয়োগ পাবেন।

বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

পদ সংখ্যা (সহকারী শিক্ষক) : ১৪টি। গণিতে ১, আইসিটিতে ১, ইংরেজিতে ২, ইসলাম ধর্মে ১, হিন্দুধর্মে ১ এবং সাধারণ ৮ জন নিয়োগ পাবেন।

বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২,৫০০-৩০,২৩০ টাকা (প্রশিক্ষণবিহীন)।

পদ সংখ্যা (অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর): ২টি। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা: প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়স-সীমা আলাদা আলাদা। বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে (https://BAFSDJOBS.OSL.AC) এই ওয়েবসাইট- এর মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত https://www.bafsd.edu.bd/Homes/recruitmentNotice অথবা https://www.bafsd.edu.bd/Homes/singleNotice/178 ওয়েবসাইটে থেকে জানা যাবে।

আবেদন ফি: আবেদনপত্র পূরণের পর অফিস সহকারী পদের জন্য ৩৫০ টাকা ও অন্যান্য পদের জন্য ৫৫০ টাকা জমা দিতে হবে।

আবেদন শুরু: ২২ মে ২০২১।

আবেদন শেষ: ১৯ জুন ২০২১।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬