ঢাবির ইংরেজি বিভাগে শিক্ষকতার সুযোগ

১৯ মে ২০২১, ০৯:২৫ AM
ঢাবির ইংরেজি বিভাগ

ঢাবির ইংরেজি বিভাগ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগে প্রভাষক পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩ জুনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের সংখ্যা: ৩টি

চাকরির ধরন: স্থায়ী

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনের যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে ইংরেজিতে বিএ (সম্মান) ও ইংরেজি সাহিত্যে অথবা ফলিত ভাষাতত্ত্ব ও ইংরেজি ভাষাশিক্ষণে এমএ থাকতে হবে।

প্রার্থীদের বিএ (সম্মান) ও এমএ পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.৫০ থাকতে হবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০-এর মধ্যে ৪.২৫ থাকতে হবে।

নিয়োগের ক্ষেত্রে ইংরেজি সাহিত্যে ডিগ্রিধারী এবং উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীকে রেজিস্ট্রারের অফিস থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। মোট ৮ সেট আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আগামী ৩ জুনের মধ্যে রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ বরাবর আবেদনপত্র পাঠানো যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬