আড়ং ডেইরিতে বিক্রয় প্রতিনিধি পদে চাকরি

২৩ এপ্রিল ২০২১, ১২:৩৪ PM
আড়ং ডেইরি

আড়ং ডেইরি © সংগৃহীত

আড়ং ডেইরিতে বিক্রয় প্রতিনিধি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের সংখ্যা নির্ধারিত নয়। বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ পাবেন এ পদে চাকরি পেলে।

আবেদনের যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এফএমসিজি, খাবার, দুগ্ধ এবং পানীয় শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। এমএস অফিস স্যুটে দক্ষতা (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি) বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা এবং বিশ্লেষণাত্মক দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল হতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহীরা অনলাইনে এখান থেকে আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ–সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে। স্বাস্থ্য ও জীবনবিমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: ২৭ এপ্রিল, ২০২১ পর্যন্ত।

বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই ছাত্রদল নেতা গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬