ওয়ার্ল্ড ভিশনে দেড় লাখ টাকা বেতনের চাকরি

২০ এপ্রিল ২০২১, ০৮:৩৫ AM

© সংগৃহীত

‌‘অ্যাডভোকেসি অ্যান্ড জাস্টিস ফর চিলড্রেন’ বিভাগে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে উপপরিচালক–অ্যাডভোকেসি অ্যান্ড জাস্টিস ফর চিলড্রেন পদের জন্য আবেদন করতে পারবেন। পূর্ণকালীন কাজের জন্য এ পদে কেউ চাকরি পেলে তার কর্মস্থল হবে রাজধানী ঢাকায়। ৩০ বছর বয়সের যে কেউ যোগ্যতাপূরণ সাপেক্ষে এ পদের জন্য আবেদন করতে পারবেন। ২৬ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডি, হিউম্যান রাইট, ইন্টারন্যাশনাল রিলেশনস, পলিটিক্যাল সায়েন্স, গভার্ন্যান্স এবং পাবলিক পলিসি যেকোনো একটি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয় পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্ব ও আইন-অধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি, বিশ্লেষণ করার দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে কাজের দক্ষতা থাকতে হবে। এ পদের চাকরির জন্য ভ্রমণ করার মানসিকতা থাকতে হবে।

আবেদন যেভাবে

 অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

বেতন ও সুযোগ–সুবিধা

 এ পদের জন্য বেতন মাসে ১৫০,০০০-১৭০,০০০ টাকা। সাপ্তাহিক ছুটি দুদিন, মোবাইল বিল ও মেডিকেল ভাতাও মিলবে। উৎসব বোনাস মিলবে বছরে একবার। এ ছাড়া প্রতিষ্ঠানে নিয়ম অনুযায়ী অন্যান্যা সুযোগ–সুবিধাও মিলবে ‘উপপরিচালক-অ্যাডভোকেসি অ্যান্ড জাস্টিস ফর চিলড্রেন’ পদে চাকরি পেলে।

 

আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে জাবির সেই দগ্ধ শিক্ষার্থী র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডাম…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গর্ভবতী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে প্রতিটি সেনাসদস্যকে শৃঙ্খলা বজায় রাখতে হবে : ওয়া…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬