সিটি ব্যাংকে সহযোগী ব্যবস্থাপক পদে চাকরির সুযোগ

১৮ এপ্রিল ২০২১, ০২:৫৪ PM
সিটি ব্যাংক

সিটি ব্যাংক © লোগো

সিটি ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সহযোগী ব্যবস্থাপক/ব্যবস্থাপক (Associate Manager/ Manager, Software Testing & QA-Digital Financial Services) পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে পূর্ণকালীন এ কাজের জন্য কতজন নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। সহযোগী ব্যবস্থাপক পদে চাকরি পেলে কর্মস্থল হবে ঢাকা। আগ্রহীরা ২৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যার টেস্টিং এবং পারফরম্যান্স পর্যবেক্ষণ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এ ছাড়া জাভা, সেলেনিয়াম, পাইথন, অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

আবেদন যেভাবে
বিডি জবসে ক্লিক করে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ-সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও পাবেন কেউ এ পদে চাকরি পেলে।

ট্যাগ: চাকরি
চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ার আবেদন
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খার…
  • ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950