৯০ হাজার শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মী কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ

১৬ এপ্রিল ২০২১, ১০:৫৬ PM

© প্রতীকী ছবি

করোনার মধ্য সুখবর পেলেন কানাডায় অভিবাসন প্রত্যাশীরা। দেশটিতে আগামী কয়েক বছরে কয়েক লাখ মানুষকে নাগরিকত্ব দেয়া হবে। এবার ৯০ হাজার বিদেশি শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে যাচ্ছে দেশটির সরকার।

গত ১৪ এপ্রিল দেশটির অভিবাসনমন্ত্রী মার্কো মেনডেসিনো এ ঘোষণা দেন। করোনা মহামারিতে রোগীদের চিকিৎসায় সেবায় সহযোগিতা যারা করেছেন এবং কানাডার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন তারা এই সুযোগের আওতায় আসবেন।

আগামী মাসের ৬ তারিখ থেকে এ প্রকল্পে কাজ শুরু হবে। এর আওতায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য খাতের কর্মী এবং গত চার বছরের মধ্যে পোস্ট-সেকেন্ডারি ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা। এর বাইরে এই প্রকল্পের আওতায় ফরাসী ভাষাভাষিদরে জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। তারাও স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। এ বছরের ৫ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাওয়া যাবে।

অভিবাসনমন্ত্রী বলেন, অস্থায়ী বসবাসের অনুমতি নিয়ে যারা কানাডায় নিজেদের ভবিষ্যতকে সাজানোর পরিকল্পনা করছেন তাদের সহযোগিতা করবে নতুন এই নীতি।

করোনায় স্বাস্থ্যখাতে অস্থায়ীভাবে কাজ করাদের মধ্য থেকে ২০ হাজার, প্রয়োজনীয় অন্যান্য পেশা থেকে ৩০ হাজার এবং কানাডার শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রাজুয়েট করা ৪০ হাজার শিক্ষার্থী এবার স্থায়ী হওয়ার সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬