আইইউটিতে শিক্ষকতার চাকরি, আবেদন শেষ ১১ মে

১৬ এপ্রিল ২০২১, ১১:১৮ AM
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি © ফাইল ছবি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি)  ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগে লেকচারার পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ১১ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এসব পদে কতজন নেওয়া হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বেতন স্কেল

S-2: US$ 440-32x16-952। ক্যাম্পাসে যদি কোনো শিক্ষক বাড়ি-সুবিধা না পান, তবে তিনি বাড়িভাড়া বাবদ ৪০ শতাংশ পাবেন। এ ছাড়া পরিবহন, স্বামী/স্ত্রী ভাতা, সন্তান ভাতা, শিক্ষা, মেডিকেলসহ অন্যান্য ভাতা যুক্ত হবে। ইইই, সিএসই এবং সিইইতে বাংলাদেশের বাইরের কেউ শিক্ষক হিসেবে চাকরি পেলে আইন অনুযায়ী অতিরিক্ত ৪০ শতাংশ পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

ইইই ও সিইই বিভাগের প্রার্থীদের বিএসসি (ইঞ্জিনিয়ারিং) বিষয়ে প্রথম শ্রেণি থাকতে হবে। সিএসই বিভাগের প্রার্থীদের বিএসসি (সিএসই) অথবা এমএসসি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের এর সমমানের ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদন করতে আগ্রহীদের https://www.iutoic-dhaka.edu/circular  ঢুকতে হবে।

চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ার আবেদন
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খার…
  • ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950