স্বাস্থ্য ক্যাডারের ১৮২ চিকিৎসক পদোন্নতি পেয়েছেন

১৬ মার্চ ২০২১, ০৫:২০ PM

© ইন্টারনেট

দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১৮২ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল চতুর্থ গ্রেডে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিসহ তাদের বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারি সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি দেওয়া হয়। প্রথম প্রজ্ঞাপনে ১৭৭ জনকে এবং অপর প্রজ্ঞাপনে ৫ জনকে ৫০ হাজার ও ৭১ হাজার ২০০ টাকা বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে এই পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় কমিটির সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য সার্ভিসের চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৪র্থ গ্রেডে এ পদোন্নতি ও বদলি করা হয়েছে।

পদায়নকৃত চিকিৎসকদের ১৮ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই প্রজ্ঞাপনে। অন্যথায় ২২ মার্চ থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন তারা।

প্রজ্ঞাপন দুটিতে বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান না করলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যোগদানের পর যোগদানপত্র গ্রহণ করে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ে অবহিত করতে হবে। তবে, পদোন্নতি পাওয়া যেসব কর্মকর্তা লিয়েন বা প্রেষণ বা ট্রেইনিং কিংবা ছুটিতে আছেন তাদের ছুটি শেষে কর্মস্থলে যোগদানের পর পদোন্নতি কার্যকর হবে।

ট্যাগ: ডাক্তার
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬
নিজেদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিল রোমান…
  • ১৪ আগস্ট ২০২৬
রক্তে শর্করা নামলেই বিপদ! ডায়াবেটিকদের সঙ্গে কেন জরুরি খাবা…
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনে…
  • ১৪ আগস্ট ২০২৬
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬
জুটি ভাঙল অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬