মাউশির নিয়োগ পরীক্ষা

ভাইভার সময় প্রার্থীদের উত্তরপত্রের লেখার সঙ্গে হাতের লেখা মিলিয়ে দেখা হবে

১৬ মার্চ ২০২১, ০৯:৩১ AM

© লোগো

আগামী শনিবার (২০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ৪ ক্যাটাগরির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘন্টাব্যাপী রাজধানীর ১৩টি কেন্দ্রে লিখিত টাইপের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এক বিজ্ঞপ্তিতে মাউশি বলছে, এই ৪ ক্যাটাগরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় তাদের উত্তরপত্রের লেখার সঙ্গে হাতের লেখা মিলিয়ে দেখা হবে। আর তাতে যতি গরমিল পাওয়া গেলে প্রার্থীতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাছাড়া পরীক্ষার্থীদের ৬টি নির্দেশনা দিয়েছে মাউশি। এসবের মধ্যে রয়েছে-

১) এ পরীক্ষার প্রবেশপত্র http:/dshe.teletalk.com bd ওয়েবসাইট হতে ডাউনলােডপূর্বক প্রিন্ট করতে হবে;

২) এ সংক্রান্ত নির্দেশনা প্রার্থীদের স্ব স্ব মােবাইল নম্বরে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে প্রধান করা হয়েছে। এসএমএস এর নির্দেশনা অনুযায়ী প্রবেশপত্র ডাউনলোড করা যাবে;

৩) পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়ােজনীয় তল্লাশি কার্যক্রম সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘ্টা পূর্বে স্বাস্থ্য বিধি অনুমায়ী মুখে মাস্ক পরিধান করে প্রার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ও মাস্ক ব্যতিরেকে কোন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না,

৪) পরীক্ষার্থী কোনক্রমেই পরীক্ষার কেন্দ্রে ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, প্রবেশপত্রের একাধিক কপি, অপ্রয়ােজনীয় কাগজপত্র ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না;

৫) প্রবেশপত্রের ছবি এবং স্বাক্ষরের সঙ্গে উপস্থিতিপত্রের ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। গরমিল পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;

৬) পরীক্ষা শেষে প্রার্থীগণ নিজ নিজ আসনে অবস্থান করবেন। প্রত্যাবেক্ষকগণ উত্তরপত্র ও প্রশ্নপত্র সংগ্রহ করে বুঝে নেয়ার পর প্রার্থীগণ পরীক্ষা কত ত্যাগ করবেন। প্রার্থীগল প্রশ্নপত্র নিয়ে যেতে পারবেন না।

যে ৪ ক্যাটাগরির লিখিত পরীক্ষা নেওয়া হবে-বুক সর্টার, নিরাপত্তা প্রহরী, মালী ও পরিচ্ছন্নতাকর্মী।

মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950