৫ লাখ ৭৫ হাজার টাকা বেতনে বেবিচেকে চাকরি

১১ মার্চ ২০২১, ০৮:৪০ PM
সিভিল এভিয়েশন অথরিটি

সিভিল এভিয়েশন অথরিটি © ফাইল ফটো

চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে চার (০৪) জনকে নিয়োগ দেবে। পদ ভেদে বেতন ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত। আগামী ৮ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

পদের নাম - বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর)- ফিক্সড উইং

পদের সংখ্যা- ২

আবেদন যোগ্যতা-

১।এইচএসসি (বিজ্ঞান)

২। এয়ারলাইন্স ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে।

৩। যেকোন এয়ারলাইন্সে ইন্সট্রাকটর পাইলট হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে।

৪। ফ্লাইট অপারেশন ও লাইসেন্স প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

৫। পাইলট ইন কমান্ড হিসাবে ৭ হাজার ঘণ্টার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ভাতা- ৫৭৫০০০ টাকা

পদের নাম- বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর)-রোটর উইং

পদের সংখ্যা-১টি

আবেদন যোগ্যতা

১।এইচএসসি (বিজ্ঞান)

২। কমার্শিয়াল পাইলটের লাইসেন্স থাকতে হবে।

৩। যেকোনো এয়ারলাইন্সে ইন্সট্রাকটর পাইলট হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে।

৪। ফ্লাইট অপারেশন ও লাইসেন্স প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

৫। পাইলট ইন কমান্ড হিসাবে ৩ হাজার ঘণ্টার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ভাতা- ৩৪৫০০০ টাকা

পদের নাম- বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর)-ফ্লাইং স্কুল

পদের সংখ্যা-১টি

আবেদন যোগ্যতা

১। এইচএসসি (বিজ্ঞান)

২। এয়ারলাইন্স ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে।

৩। যেকোন এয়ারলাইন্সে ইন্সট্রাকটর পাইলট হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে।

৪। ফ্লাইট অপারেশন ও লাইসেন্স প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

৫। পাইলট ইন কমান্ড হিসাবে ৫ হাজার ঘণ্টার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ভাতা- ৩৪৫০০০ টাকা

আবেদনপত্র পাঠাতে হবে চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা-১২২৯—এই ঠিকানায়।

ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬
নিজেদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিল রোমান…
  • ১৪ আগস্ট ২০২৬
রক্তে শর্করা নামলেই বিপদ! ডায়াবেটিকদের সঙ্গে কেন জরুরি খাবা…
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনে…
  • ১৪ আগস্ট ২০২৬
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬
জুটি ভাঙল অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬