চাকরিতে যোগদানের দাবিতে মানববন্ধন

০৮ মার্চ ২০২১, ০৬:০৬ PM
মানববন্ধন

মানববন্ধন © সংগৃহীত

উপসহকারী কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের চাকরিতে যোগদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকালে গোপালগঞ্জে প্রেসক্লাবের সামনে সুপারিশপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ২০২০ আঞ্চলিক সমন্বয় কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থী সাইফুল ইসলাম, ইমাম হাসান রনি, সঞ্জয় বিশ্বাস প্রমুখ। এতে খুলনা, যশোর ও ফরিদপুর অঞ্চলের ১১টি জেলা থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধন থেকে সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্রুত কাজে যোগদানের জন্য দাবি জানানো হয়।

সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা জানান, দেশের ক্রমবর্ধমান খাদ্যের চাহিদা মেটানো ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালের ২৩ জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে সারা দেশে বিপুলসংখ্যক শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে অনুযায়ী, ২০১৯ সালের ২ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষা, ১৩ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা ও ১৮ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত মৌখিক পরীক্ষায় তাঁরা অংশ নেন। ১৭ জানুয়ারি যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬৫০ জনের নাম প্রকাশ করে নিয়োগের জন্য সুপারিশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

তারা আরও বলেন, নির্বাচিত প্রার্থীরা নিজ নিজ অঞ্চল ভিত্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে প্রয়োজনীয় সব কাগজপত্রের অনুলিপি জমা দেন এবং পুলিশ যাচাই কার্য সম্পন্ন করেন। তালিকা প্রকাশের এক বছর পার হলেও অদৃশ্য কারণে চাকরিতে তাঁদের যোগদান করতে দেওয়া হচ্ছে না।

এতে তারা সামাজিক ও অর্থনৈতিকভাবে দুঃসময় পার করছেন বলেও জানান।

খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ইউএ…
  • ১৪ আগস্ট ২০২৬
এয়ার অ্যাস্ট্রায় ট্রেইনি ফার্স্ট অফিসার পদে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
দাম আরও বেড়ে কত টাকায় সোনা বিক্রি হচ্ছে আজ?
  • ১৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে সাংবাদিকদের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, পুলিশ স…
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬