৪১তম বিসিএসের প্রিলি পেছানোর দাবিতে ফের সংবাদ সম্মেলন

০৮ মার্চ ২০২১, ০৪:২৪ PM

© সংগৃহীত

আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের একদল পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর আবাসিক হল খোলার পর শিক্ষার্থীদের টিকার আওতায় এনে পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণের দাবি তুলেছেন তারা।

সোমবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের দাবি তুলে ধরা হয়।

করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হল বন্ধ থাকায় ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে বেশ কয়েকবার মানববন্ধন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারলিপি দিয়েছেন পরীক্ষার্থীরা। তবে ৪১তম বিসিএস পরীক্ষা ‘যথাসময়ে’ হবে বলেই জানিয়েছে পিএসসি।

সংবাদ সম্মেলনে ৪১তম বিসিএস পরীক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসহী শামীম ওসমান।

তিনি বলেন, করোনা মোকাবেলায় সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে ঝুঁকি বিবেচনায় আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ ও হলগুলো বন্ধ আছে । এরকম পরিস্থিতিতে আগামী ১৯ মার্চ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪১তম বিসিএস এর (প্রিলিমিনারি) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থী, যারা আবাসিক হলে থাকি, তারা বেশ কিছু যৌক্তিক কারণে এই পরীক্ষাটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানাই। এই পরীক্ষার তারিখ হল খোলা ও ভ্যাকসিনেশন কার্যক্রমের সাথে সমন্বয় করে পুনঃনির্ধারণের দাবি জানাই।

পরীক্ষা পেছানোর পক্ষে যুক্তি দিয়ে শামীম বলেন, করোনাভাইরাসের নতুন ধরন ও সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে শিক্ষার্থী ও তাদের পরিবার ‘ঝুঁকিতে পড়বে’।

“এ সময়ে চার লাখ পঁচাত্তর হাজার বিসিএস পরীক্ষার্থী অভিভাবকসহ দেশজুড়ে ছুটোছুটি করলে দেশের সকল জায়গায় পরিস্থিতির অবনতি হওয়ার সুযোগ সৃষ্টি হবে।”

করোনাভাইরাসে এক বিসিএস পরীক্ষার্থীর মৃত্যুর তথ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, একটি বিসিএস এর কারণে আরও কিছু জীবন ঝুঁকিতে পড়বে না- এর নিশ্চয়তা কী? তবে প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনায় চলমান ভ্যাকসিনেশন কার্যক্রমের মাধ্যমে আমরা অচিরেই করোনা নিয়ন্ত্রণ করতে পারব । বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হল খোলার পূর্বেই সম্পন্ন হবে, তাই মাত্র ২ মাস পরেই ঝুঁকিমুক্ত পরিবেশে ৪১তম বিসিএস নেওয়া যেতে পারে।

তারা এখন যে পরিস্থিতি, তাতে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত এবং আবাসন সমস্যার কথা তুলে ধরে শামীম বলেন, এসব সঙ্কট এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেই পরীক্ষা নেওয়া যৌক্তিক।

৪১তম বিসিএস পরীক্ষায় আবেদনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের একদল শিক্ষার্থী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে পিএসসি। সে অনুযায়ী, ১৯ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হওয়ার কথা।

খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ইউএ…
  • ১৪ আগস্ট ২০২৬
এয়ার অ্যাস্ট্রায় ট্রেইনি ফার্স্ট অফিসার পদে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
দাম আরও বেড়ে কত টাকায় সোনা বিক্রি হচ্ছে আজ?
  • ১৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে সাংবাদিকদের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, পুলিশ স…
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬